1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জে ৩টি আসনে ২৩ জনের মনোনয়নপত্র জমা।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৪৮৮ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ৯ জন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৭ জন এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ৭ জন। ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের কাছে প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক এমপি গোলাম রাব্বানী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, জাতীয় পার্টির অধ্যাপক আফজাল হোসেন, বিএনএফের নুরুল ইসলাম জেন্টু, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা, এনপিপি মনোনীত প্রার্থী আব্দুল হালিম, জাকের পার্টির মো. আব্দুর রহিম।
চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল,গোমস্তাপুর,ভোলাহাট) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন, জেলা আওয়ামী লীগের সভাপতি নৌকার প্রার্থী বর্তমান এমপি মুহা. জিয়াউর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস, খুরশিদ আলম বাচ্চু, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, জাকের পার্টির প্রার্থী মো. মানিক, জাতীয় পার্টির অ্যাডভোকেট আব্দুর রশীদ, বিএনএফ মনোনীত প্রার্থী আজিজুর রহমান।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন, জেলা অওায়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকার প্রার্থী বর্তমান এমপি আব্দুল ওদুদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. গোলাম রাব্বানী, জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মুকুল, বিএনএম মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল মতিন, এনপিপির নাহিদ আহমেদ, বিএনএফ মনোনীত কামরুজ্জামান খান ও জাকের পার্টি মনোনীত বাবলু হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট