1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী 

দোহাজারী পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হলেন আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম

  • প্রকাশিত: বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৪৯৫ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী,চন্দনাইশ প্রতিনিধি:-

চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী পৌরসভার নবগঠিত প্রথম ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীক আ’লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম।
১৯ হাজার ১০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি।
তার নিকটতম হয়েছেন বিদ্রোহী প্রার্থী আবদুল্লাহ আল নোমান বেগ। নারিকেল গাছ প্রতীকে তিনি পেয়েছেন ২২৫৯ ভোট। এছাড়া ইসলামী ফ্রন্টের প্রার্থী জায়নুল আলম পেয়েছেন ১৯৭৮ ভোট।

গত সোমবার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মিনহাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

যারা কাউন্সিলর হলেন ১ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আবদুল আজিজ (পাঞ্জাবী), ২ নম্বর ওয়ার্ডে শাহ আলম (ব্ল্যাক বোর্ড), ৩ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (উটপাখি), ৪ নম্বর ওয়ার্ডে পহর উদ্দীন (পাঞ্জাবী), ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ইদ্রিছ (টেবিল ল্যাম্প), ৬ নম্বর ওয়ার্ডে মো. মহিউদ্দীন (ডালিম), ৭ নম্বর ওয়ার্ডে মো. আলমগীর (গাজর), ৮ নম্বর ওয়ার্ডে চিত্তরঞ্জন বিশ্বাস (উটপাখি), ৯ নম্বর ওয়ার্ডে মো. নাজিম উদ্দীন মাষ্টার (টেবিল ল্যাম্প)।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর
১,২,৩ নম্বর ওয়ার্ডে মোছাম্মৎ আয়েশা আকতার (আনারস), ৪,৫,৬ নম্বর ওয়ার্ডে মমতাজ বেগম (চশমা), ৭,৮,৯ নম্বর ওয়ার্ডে রাজিয়া সুলতানা রাজু (চশমা)।
বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দেখা গেছে চোখে পড়ার মত নারী পুরুষ লাইন ধরে ভোট দিচ্ছেন। তারা জানান আমরা হাসিখুশি মনে ভোট দিচ্ছি, কোন অসুবিধা নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো ছিল ভোটাররা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট