1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দেশ বার্তার প্রতিষ্ঠা বার্ষিকী পালিতঃ সমাজকে সঠিক বার্তা দিতে দেশ বার্তা পত্রিকা অগ্রনী ভূমিকা পালন করবে

  • প্রকাশিত: সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৪৭ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাঙামাটিতে দৈনিক দেশ বার্তার ৭ম বর্ষপূর্তি পালিত হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারী) বিকেলে রাঙামাটির পর্যটন হলিডে কমপ্লেক্সে কেক কেটে পত্রিকাটির বর্ষপূর্তি উদযাপন করা হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দেশ বার্তার প্রকাশক হাজী জসিম উদ্দিন, এখন টেলিভিশনের রাঙামাটি জেলা প্রতিনিধি জিয়াউর রহমান জুয়েল, পূর্বদেশ পত্রিকার রাঙামাটি জেলা জেলা প্রতিনিধি ও রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন, কালের কন্ঠে’র পটিয়া প্রতিনিধি ও পটিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাউছার আলম।

এসময় উপস্থিত ছিলেন দেশ বার্তার চট্টগ্রাম ব্যুরো প্রধান আনিসুর রহমান ফরহাদ, স্টাফ রির্পোটার জাহাঙ্গীর আলম চৌধুরী, মহানগর প্রতিনিধি রাজিব নাথ, বোয়ালখালী প্রতিনিধি ওমর ফারুক, বায়েজিদ থানা প্রতিনিধি আরিফ মঈন উদ্দিন, মুনতাসির উদ্দিন সানিম সহ আরো অনেকেই।

বর্ষপূর্তী অনুষ্ঠানে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দৈনিক দেশ বার্তা গত সাত বছরে সাহসী ভূমিকা পালন করেছে। আগামী দিন গুলোতে বলিষ্ঠ ভূমিকা রাখবে। একটি পত্রিকা দেশের মানুষের মনন গঠনে, সমাজকে সঠিক বার্তা দিতে, রাষ্ট্রকে সঠিক খাতে পরিচালনা করতে, সমাজের ভুলত্রুটি তুলে ধরে মানুষের তৃতীয় নয়ন খুলে দিতে বড় ভূমিকা রাখে। সমাজ ও রাষ্ট্র যেখানে দৃষ্টি দিতে ভুলে যায় সেখানে রাষ্ট্র, সমাজ ও সমাজপতিদের দৃষ্টি আকর্ষণ করতে দৈনিক দেশ বার্তা কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট