1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

দেশে ফেরা হলোনা প্রবাসী ছালেকের

  • প্রকাশিত: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৪৩০ বার পড়া হয়েছে

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি:

সৌদি আরবে বোয়ালখালী পোপাদিয়া  গ্রামের মো. আবু ছালেক (৪০) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, শনিবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোর ৫ টায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

মো: আবু ছালেক চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া  ইউনিয়নের শাহ জামালের বাড়ীর মৃত মোহাম্মদ আবুল কালামের ছেলে। সে দু’বছর যাবৎ সৌদিতে প্রবাস জীবন পার করছেন। তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে। ২৫ জানুয়ারি দেশে আসার কথা ছিল তাঁর।

মো. আবু ছালেকের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছে সঙ্গে থাকা প্রবাসী নাছের। তিনি বলেন, ‘শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে সৌদি আরবের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। দেশে তাঁর মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলছে।’

স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম মুন্না জানান, ‘মো. আবু ছালেক নামে পোপাদিয়া গ্রামের একজন রেমিট্যান্স যোদ্ধাকে হারিয়েছি। তাঁর পরিবারের সাথে আলাপ আলোচনা চলছে তাঁর মরদেহ দেশে আনার জন্য যতটুকু সহযোগিতা প্রয়োজন তা করবো বলে আস্বস্ত করেছি।’

ছালেকের ভাতিজা রবিউল হোসেন সানি জানান , ‘গত আট দিন আগে আমার চাচা আবু ছালেক ওমরা হজ্জ শেষ করে নিজ কর্মস্থল সৌদিয়া তাবুক নামক স্থানে কর্ম শুরু করেছেন।মৃত্যুর পূর্বেও পরিবারের সবার সাথে স্বাভাবিক কথা বলেছেন। হঠাৎ কলেস্টেরল বৃদ্ধি পেয়ে এভাবে মারা যাবে কোনোভাবে মনকে মানাতে পারছি না।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট