1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

দেখতো ঘুরে ফিরে বিশ্বের যাদুঘরে, সকলে আছে মরে তথ্যের ভাঁজে।

  • প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪৯ বার পড়া হয়েছে

হাঁটছি ধীরে-ধীরে
জন্মের পথ ধরে
পৌঁছব নিজ নীড়ে
মৃত্যুর পর।
সরল- সোজা পথে
যেতে চাই জান্নাতে
হয় যেন শান্তিতে
মোর সফর।
বিরান ঘর বাড়ি
বন্ধু – স্বজন ছাড়ি
সম্পদ টাকাকড়ি
অন্যের রয়।
ছুটছি পেতে কিছু
মালের পিছু- পিছু
উদ্দেশ্য আরো উঁচু
আরো সঞ্চয়।
কৈশোর পথ দিয়ে
যৌবন ঢালু বেয়ে
বৃদ্ধের রুপ নিয়ে
ধনকুবের।
থমকে দাড়ি নাড়ি
আয়নায় ঢুঁ মারি
রং ধরেছে দাড়ি
মুসাফিরের।
জাগো ওহে ভৈরব
তুলে আনো বৈভব
ছুড়ে ফেলে শৈশব
আলস্যহীন।
মৃত্যুর কথা ভেবে
আমল করো ভবে
চিরন্তন যা রবে
হবে না লীন।
সালাতে হও নত
সুপথে হও ব্রত
যিকিরে অবিরত
স্বর্গপথিক।
থাকব না এ গঞ্জে
আমি তুমি কেউ যে
প্রানহরন সহ্যে
মৃত্যু পথিক।
যেতে আমি চাই না
ছেড়ে জমি গয়না
তবু কেউ রয় না
জগত মাঝে।
দেখো তো ঘুরে- ফিরে
বিশ্বের যাদু ঘরে
সকলে আছে মরে
তথ্যের ভাঁজে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট