1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

দূর্যোগপূর্ণ মুহুর্তে সেনাবাহিনী সার্বক্ষনিক জনগণের পাশে থাকতে বদ্ধ পরিকর—রিজিয়ন কমান্ডার

  • প্রকাশিত: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে স্থানীয় বন্যা দূর্গত, পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে বিশেষ সহায়তা ও দুস্থ জনসাধারণ’কে সেলাই মেশিন, ঢেউ টিন এবং আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি রিজিয়ন মাঠে অসহায় বন্যা দূর্গত/পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এবং দুস্থ মাঝে রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, এনডিসি, পিএসসি এই বিশেষ ত্রান সহায়তা প্রদান করেন। এসময় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২টি সেলাই মেশিন, ঘর মেরামতের জন্য ৭ বান ঢেউ টিন এবং চিকিৎসার জন্য এক লক্ষ টাকা মানবিক সহায়তার নিমিত্তে আর্থিক অনুদান প্রদান করা হয়। মানবিক সহায়তা প্রদানকালে রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতী, বর্ণ, ধর্ম নির্বিশেষে জাতী, উপজাতীর ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। যে কোন দূর্যোগপূর্ণ মুহুর্তে সেনাবাহিনী সার্বক্ষনিক জনগণের পাশে থাকতে বদ্ধ পরিকর। এরই ধারাবাহিকতায় আজকের আমাদের এই ক্ষুদ্র চেষ্টা।

তিনি আরো বলেন, এ ধরনের সেবামূলক কার্যক্রমে রাঙ্গামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করতে এবং দূর্গম পাহাড়ী এলাকার জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে সকলের পাশে থাকতে সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। এধরণের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট