1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান

দুমকীতে মা ও শিশুকে হাত-পা বেঁধে কেরোসিন ঢেলে আগুন।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৭০৫ বার পড়া হয়েছে

এস আল-আমিন খাঁন পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর দুমকীতে ভাড়াটিয়া বাসায় মা ও শিশুকে হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে গায়ে আগুন দিয়ে দরজা বন্ধ করে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় আগুনে ঝলসে শরীরের প্রায় ৮০ ভাগ পুরে গেছে হালিমা আক্তার মীম (২২) নামে এক গৃহবধূর এছাড়া আংশিক পুরে গেছে তাঁর ছয় মাস বয়সী শিশু ওয়ালিফ হোসেন জিসানের।

বৃহস্পতিবার (৮’জুন-২০২৩ ইং) তারিখ দুপুর আনুমানিক ৩ টার সময় উপজেলার নতুন বাজার এলাকায় শাহজাহান দারোগার ভাড়া দেয়া বাসায় এ ঘটনা ঘটে। আহত মীম উপজেলার দুমকী সাতানি গ্রামের জামাল হোসেন প্রিন্সের স্ত্রী।

তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন, সহকারী পুলিশ সুপার ( বাউফল সার্কেল) শাহেদ আহম্মেদ চৌধুরী ও দুমকী থানার অফিসার ইনচার্জ আবুল বাশার।

এবিষয়ে প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর হোসেন মাষ্টার জানান, ডাকচিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখেন সামনে থেকে দরজা বন্ধ দেখতে পায় এবং ভিতরে আগুন জ্বলছে। দরজা খুলে ভিতরে ঢুকে হাত ও মুখ বাঁধা অবস্থায় তাদের উদ্ধার করেন। আহতদের তাৎক্ষণিক বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মীমের স্বামী জামাল হোসেন প্রিন্স বলেন, দুপুরে খাওয়া দাওয়া করে আমি আমার কর্মস্থলে যাই।হঠাৎ আমার মোবাইলে ফোন করে আমার স্ত্রী মীম ও শিশু আগুনে পোড়ার খবর জানতে পারি। দ্রুত ছুটে আসি এবং বরিশাল হাসপাতালে নিয়ে আসি।কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এখনও কেউ বলতে পারেন না।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আবুল বাশার বলেন, স্থানীয় ভাবে ঘটনার সাথে কেবা কারা এখনও জানতে পারিনি। ঘটনার রহস্য উদঘাটনে এলাকার আশেপাশের সিসি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট