1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

দুদক মহাপরিচালকের মায়ের ইন্তেকাল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৬১০ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মহাপরিচালক চন্দনাইশ তথা দক্ষিণ চট্টগ্রামের কৃতি সন্তান মীর মোহাম্মদ জয়নুল আবেদীন শিবলী’র মমতাময়ী মা আমেনা খাতুন গতকাল বুধবার রাত আনুমানিক ১১টার সময় ঢাকার ধানমন্ডি একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন,(ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি)। ইন্তেকালের সময় মরহুমার বয়স হয়েছিল( ৮০) বছর। তিনি ২ ছেলে,১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
২৬ অক্টোবর বৃহস্পতিবার বাদে জোহর চন্দনাইশ পৌরসভার দক্ষিণ হারলা নিজাম উদ্দিন পাড়া ঈদগাহ্ ময়দানে মরহুমার নামাজের জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শোক প্রকাশ:- চট্টগ্রাম:-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী,ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী,পৌর মেয়র আলহাজ্ব মাহবুবুল আলম খোকা, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, চন্দনাইশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মুছা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরীসহ শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট