1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

দুটি ফেরি চালুর কথা থাকলেও চলাচল করছে একটি ফেরি, দু’পাড়ে শতশত গাড়ি ও মানুষ

  • প্রকাশিত: বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৫৮৪ বার পড়া হয়েছে

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি:

ফেরি পারাপারের জন্য অপেক্ষা করছে নদীর দু’পাড়ে শতশত গাড়ি ও মানুষ। মঙ্গলবার থেকে দুটি ফেরি চালুর কথা থাকলেও চলাচল করছে একটি ফেরি। এছাড়া বিইলি ব্রিজ ডুবে যাওয়ায় যানবাহন ফেরিতে উঠতেও দেরি হচ্ছে। ফলে নদীর দুই পাড়ে সৃষ্টি হয়েছে যানজট। এতে দুর্ভোগে পড়েছেন শতশত মানুষ।

চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ শুরুর আগে সংস্কার কাজের জন্য আগামী তিন মাসের জন্য বন্ধ হল কালুরঘাট সেতু। মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর এ সেতুর দুই প্রবেশ মুখে ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। নদীর ওই অংশ পারাপারের জন্য আপাতত ফেরির ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। ফলে ফেরিতে পারাপার করছে যাত্রীবাহী যানবাহন। জোয়ারের পানিতে বেইলি ব্রিজ ডুবে যাওয়ায় নদী পার হতে গিয়ে সীমাহীন দুর্ভোগে পড়েছেন মানুষ।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, ‘ফেরি তিনটি আছে তবে একটি চালু হয়েছে কয়েকদিনের ভিতর আর গুলো চালু হবে ফেরি চালক অসুস্থ বলে তিনি জানান ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট