1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী 

দিরাইয়ে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৫১৩ বার পড়া হয়েছে

মোঃ ইদু খান স্টাফ রিপোর্টার:

পবিত্র মাহে রমাজান উপলক্ষে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামের আলহাজ্ব আব্দুল আহাদ ও আব্দুল করীম কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে টংগর গ্রামে ১১০ টি পরিবারের মধ্যে- চাল/ ডাল/ তেল/ ছানা/ খেজুর / পেয়াজ/ আলু/ ময়দা/ লবন/ গুড় ইত্যাদি বিতরণ করা হয়।

মাহে রমজানের রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলার শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ, হানাহানি ও আত্ম-অহংবোধ ভুলে গিয়ে সুখী, সুন্দর ও সমৃদ্ধিশালী সমাজ প্রতিষ্ঠার মাসই হলো মাহে রমজান। উম্মতে মুহাম্মদীর নৈতিক চরিত্র উন্নত করে সাহাবায়ে কিরামের মতো আদর্শ জীবন গঠন করার প্রশিক্ষণ এ মাসেই গ্রহণ করতে হয়।

রোজা মানুষকে প্রকৃত ধার্মিক হিসেবে গড়ে ওঠার সুযোগ করে দেয়। রোজাদারদের ইবাদত-বন্দেগির ভেতর দিয়ে সব ধরনের অন্যায়-অত্যাচার, অশোভন-অনাচার, দুরাচার-পাপাচার ও যাবতীয় অকল্যাণকর কাজকর্ম থেকে বিরত হয়ে সংযম সাধনার পথ ধরে মহান সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণের শিক্ষা দেয়। ক্ষুধা-তৃষ্ণার কষ্ট সহ্য করে একত্রে ইফতার, দীর্ঘ তারাবি নামাজ, সেহির—এ সবকিছুর মধ্য দিয়ে একজন রোজাদার ব্যক্তি মাসব্যাপী সিয়াম সাধনার দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত হন।

মাহে রমজানের শিক্ষাগুলোকে আমরা যদি আমাদের বাস্তবিত জীবনের রূপান্তরিত করে সামনের দিনগুলো পরিচালিত করতে পারি তাহলে এই সমাজ এবং রাষ্ট্র থেকে হারিয়ে যাবে সকল প্রকারণ অনাচার।

পবিত্র কুরআনের শিক্ষার ওপর আমল করলেই আমাদের মাঝে ঐক্য প্রতিষ্ঠিত থাকবে। জাতীয় ও ধর্মীয় সব ধরনের ঐক্য সুপ্রতিষ্ঠিত হবে। আর এ ঐক্য-ই আমাদের এক উম্মতে পরিণত হবার নিশ্চয়তা প্রদান করতে পারে। যার ফলে আমরা এক শক্তিশালী জাতিতে পরিণত হতে পারব।

আমাদের এই সমাজ থেকে অনাহারে থাকার বেদনাকে দূর করে প্রতিটি অসহায় পরিবারের মুখে হাসি ফোটানো’টাই আলহাজ্ব আব্দুল আহাদ ও আব্দুল করীম কল্যাণ ট্রাষ্টের লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট