1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি

দিরাইয়ে ইউপি সদস্যকে প্রাণনাশের হুমকি ও চাঁদাবাজীর অভিযোগ পাওয়া গেছে

  • প্রকাশিত: শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৫২৭ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দিরাইয়ে ইউপি সদস্যকে প্রাণনাশের হুমকি ও চাঁদাবাজীর অভিযোগ পাওয়া গেছে। দিরাই থানায় দায়েরকৃত অভিযোগটি করেন বুধবার (৩ মে) দিরাই উপজেলার ৯নং কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামের (২নং ওয়ার্ড) ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ খান।

অভিযুক্তরা হল ১. মো: হীরা মিয়া (৩৮), ২. তপু রায়হান দিপু (২৩), ৩. লেচু মিয়া (৪৩)
সর্ব পিতা- আব্দুস শহিদ, সাং- টংগর, ডাকঘর- তারাপাশা, দিরাই, সুনামগঞ্জ।

অভিযোগে আব্দুল ওয়াদুদ খান বলেন, বিবাদীগণ খুবই খারাপ ও সন্ত্রাসী প্রকৃতির লোক। কিছুদিন আগে তারা তাদের আপন চাচাতো ভাইকে প্রাণে মারার উদ্দেশ্যে হামলা চালালে তিনি গুরুতর আহত হন। আমার নির্বাচন থেকেই তারা নানাভাবে আমার ক্ষতি করার চেষ্টায় লিপ্ত আছে।

সম্প্রতি আমি মিলনগঞ্জ বাজার হতে টংগর গ্রামের উত্তর পাড়া জামে মসজিদ পর্যন্ত রাস্তায় মাটি ভরাটের সরকারি কাজটি শুরু করার পর থেকেই আমার কাছ থেকে মোটা অংকের চাঁদা আদায় করার লক্ষ্যে কাজে বিভিন্নভাবে বাধা দিয়ে আসছে। বিবাদীরা কোনভাবেই আমার কাছ থেকে টাকা আদায় করতে না পারায় এবং আমি বিষয়টি গ্রামের কিছু গণ্যমান্য ব্যাক্তিবর্গকে জানালে অভিযুক্তরা আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে মারার উদ্দেশ্যে অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। স্বাক্ষীগণ ও আশপাশের লোকজন বারন করলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও টাকা না দিলে প্রাণে মারার হুমকি এবং সরকারি কাজ করতে দিবে না বলে চলে যায়।

এ ব্যাপারে দিরাই থানার এস আই তপন চন্দ্র দাস অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত অনুযায়ী সঠিক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট