1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল চট্টগ্রাম-১৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. সোলাইমান ফারুকী বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের শাহাদাত বার্ষিকী পালিত বিগত ১৭ বছর আওয়ামী লীগের নিরীহ ভাইয়েরা ভোট দিতে পারেননি-এরশাদ উল্লাহ সোনাইমুড়ীতে ২ গ্রামবাসীর সংঘর্ষ: দোকানপাট ভাংচুর-লুটপাট, অগ্নিসংযোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন,

দাকোপে ধর্ষণের চেষ্টা প্রধান পলাতক আসামীকে গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৬১১ বার পড়া হয়েছে

জুলফিকার আলী,দাকোপ প্রতিনিধিঃ

খুলনা জেলার দাকোপ থানা এলাকার ১০ বছরের কণ্যা শিশু তার মায়ের সাথে নানার বাড়ি বেড়াতে যায়। গত ০৫ এপ্রিল ২০২৩ তারিখ সকালে ভিকটিম তার নানার বাড়িতে ঘুমান্ত অবস্থায় থাকে। বাড়িতে কেউ না থাকার সুযোগে আসামী দেলোয়ার গাজী উক্ত ঘরে প্রবেশ করে ভিকটিমকে ঘুম থেকে জাগিয়ে কাপড়-চোপড়, মেহেদী ও জুতা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভিকটিমকে জোর পূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করার চেষ্টা করে। ভিকটিম চিৎকার করলে আসামী দেলোয়ার গাজী দ্রুত পালিয়ে যায়। ভিকটিমের মা ভিকটিমের নিকট থেকে ঘটনার বিষয়ে জানতে পারে তিনি নিজে বাদী হয়ে দাকোপ থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। ঘটনার বিষয় র‌্যাব জানতে পেরে আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, শিশুকণ্যা ধর্ষণ চেষ্টা মামলার আসামী কেএমপি খুলনার লবনচরা থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৭ এপ্রিল ২০২৩ তারিখ মধ্যরাতে কেএমপি খুলনার লবনচরা থানাধীন সাচিবুনিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ দেলোয়ার গাজী(৪৫), থানা-দাকোপ, জেলা-খুলনাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট