1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি

দক্ষিণ চট্টগ্রামের বানভাসিদের জন্য রাত জেগে ত্রাণ প্যাকেটিং করছেন ফারাজ করিম চৌধুরী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৫৯৩ বার পড়া হয়েছে

ইরফাত হোসেন চৌধুরী

রাউজান প্রতিনিধি

গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়াচ্ছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। ৯ আগস্ট বুধবার সন্ধ্যায় নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে স্ট্যাটাসের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

জানা যায়, চট্টগ্রাম শহরের নতুন চাক্তাই ভেড়া মার্কেটের পাশে ইসহাক এন্ড ব্রাদার্স এর সামনে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্যসামগ্রী ক্রয় করে প্যাকেটিং করার কার্যক্রমে গভীর রাত পর্যন্ত জেগে সরাসরি তত্ত্বাবধান করেন ফারাজ করিম চৌধুরী। তার আহবানে এই কার্যক্রমে শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। বন্যাদুর্গত এলাকার মানুষের জন্য প্রেরিত এসব ত্রাণ সামগ্রীর মধ্যে মুড়ি, চিড়া, মোমবাতি, চিনি, বিস্কুট, দিয়াশলাই, মিনারেল ওয়াটার সহ আনুষঙ্গিক সামগ্রী রয়েছে।

চট্টগ্রামের এই দূর্যোগে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন ফারাজ করিম চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট