1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মসজিদ–মন্দিরের পর বোয়ালখালীতে এবার আওয়ামী লীগ নেতার ঘরে দুর্ধর্ষ চুরি দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি

দক্ষিণ চট্টগ্রামের কৃষি ক্ষেত্রে যার অবদান আলহাজ্ব প্রয়াত খলিলুর রহমান মাষ্টার।

  • প্রকাশিত: বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৯৫৫ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী,চন্দনাইশ প্রতিনিধি:-
১৯১০ সালে পাঠানদন্ডী এক কৃষক
পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম ইউসুফ মিয়া এবং মাতার নাম সোনা জান বিবি।
মাষ্টার খলিলুর রহমান স্থানীয়ভাবে যিনি খলিল মাস্টার নামে পরিচিত। অত্যন্ত সদালাপী এ স্কুল মাষ্টার বুঝেছিলেন চিরদু:খী এলাকাবাসীর মুখে হাসি ফোটাতে হলে তাদের খাদ্যভাব দূর করতে হবে।
তিনি সর্বপ্রথম ১৯৬৫ সালে চামুদরিয়া এলাকার ৭১ জন চাষীকে একত্রিত করে ২টি পাওয়ার পাম্পের সাহায্যে ৮০ একর জমি আবাদ করেন এবং ভালো ফল পান। এতে উদ্ভূদ্ধ হয়ে ১৯৬৭ সালের মধ্যে প্রায় ১৬০০ চাষী এতে যুক্ত হন এবং জমির আয়তন দাঁড়ায় ২ হাজার একরেরও বেশি।

চির অজন্মা চামুদরিয়ার বুক সবুজের সমারোহে ভরে উঠে। যান্ত্রিক চাষের জাদুস্পর্শে জেগে উঠে মাটি, মেতে উঠে মানুষ।

বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ দল ১৯৬৮ সালে ফার্ম পরিদর্শন করে মন্তব্য করেন “চামুদরিয়ার ধানক্ষেত পূর্ব পাকিস্তানের মধ্যে সর্বৎকৃষ্ট”।
পাকিস্তান অবজারভার-এর শিরোনাম “Chamudaria a pride IRRI project in ctg” ঢাকায় অনুষ্ঠিত বিজ্ঞান সম্মেলনে কতিপয় বিজ্ঞানী পূর্ব পাকিস্তানের অবস্থা ইরি চাষের উপযোগী নয় বলে যে অভিমত ব্যক্ত করিয়াছেন। একজন সামান্য প্রাইমারী স্কুলের শিক্ষক হয়ে, খলিল মাষ্টার তা মিথ্যা প্রমাণিত করেন।

১৯৬৮ সালের ২১ এপ্রিল চামুদরিয়া মাঠে অনুষ্ঠিত চাষী সমাবেশে গভর্নর মোনয়েম খান খলিল মাষ্টারের ভূয়সী প্রশংসা করে বলেন, “চামুদরিয়া ও গুমাই কৃষকদের যৌথ ভূমিকার অনুপম উদাহরণ” তিনি কৃষকদের সাফল্যে খুশি হয়ে তাদেরকে ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করেন।

১৯৬৮ সালে ২৩ এপ্রিল দি ইষ্টার্ন এক্সিমিনার পত্রিকায় এক রিপোর্টে লিখা হয়, দক্ষিণ চট্টগ্রামের মধ্যে তিনি সর্বপ্রথম ইরি চাষ উদ্বোধন করেন,এ সমিতি ও স্কীম নিয়ে তৎকালীন পত্র-পত্রিকায় বহু প্রশংসামূলক সংবাদ ও নিবন্ধ প্রকাশিত হয়।তিনি কৃষকদের সুবিধার জন্য সরকারের মন্ত্রী এবং বিভিন্ন দপ্তরে পত্র লিখে কৃষি যন্ত্রপাতি বরাদ্দ এনে কৃষকদের সহায়তা করেন। তিনি চামুদরিয়া যান্ত্রিক কৃষি প্রবর্তক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন যার সভাপতি ও সহ-সভাপতি ছিলেন ডিপুটি কমিশনার ও সার্কেল অফিসার।

তিনি ৭১-৭৪ সাল পর্যন্ত পটিয়া থানা কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশন লিমিটেড এর ডিরেক্টর ছিলেন এবং ৭২ সালে সিরাজ-দৌলা রোডে অবস্থিত চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক এর ডিরেক্টর নিযুক্ত হন।
তিনি চামুদরিয়া প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি বহু শিক্ষা প্রতিষ্ঠানের পর্ষদে যুক্ত থেকে নিরলসভাবে কাজ করে গেছেন।

মেট্রিকুলেশন পাস এবং স্কুল মাষ্টার অবিভক্ত বরকল ইউনিয়ন বোর্ডের শোভনদন্ডীসহ ভাইস-প্রেসিডেন্ট ছিলেন। একজন প্রাইমারী স্কুল মাষ্টার হয়েও কৃষি ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন যা অনুকরণীয়।
১৯৯৮ সালের ২১শে ডিসেম্বর ৮৮ বছর বয়সে এ মহান ব্যক্তি ইন্তেকাল করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট