1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

থানচিতে বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৮০ বার পড়া হয়েছে

থানচি প্রতিনিধি ॥ পার্বত্য জেলা বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, পর্যটন শিল্প বিকাশ, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, প্রাথমিক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা, স্বাস্থ্যের সেবা উন্নয়নসহ পার্বত্য চট্টগ্রামের সকল প্রশাসনিক অধিদপ্তর, পার্বত্য মন্ত্রনালয়ের সমন্বয়ের অগ্রাধিকার ভিক্তিক প্রকল্প গ্রহন বাস্তবায়নসহ মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনাকৃত পেশন স্কিমের সরকারের উন্নয়নমূলক কাজের বাস্তবায়নের সমাজের সকল স্তরের নেতৃবৃন্দদের সহযোগীতা করার আহবান জানান। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টা থানচি উপজেলা পরিষদের হল রুমে এলাকার বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও নেতৃবৃন্দদের সাথে এক মতবিনিময় সভা প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

থানচি উপজেলা প্রশাসনের আয়োজনের উপজেলা পরিষদের মিলনায়তনের মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা: আবুল মনসুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ান সদর দপ্তর (বিজিবি) এর সহকারী পরিচাল (এডি) মুন্সি ইমদাদুল রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি সেটু কুমার বড়ুয়া, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ ইমদাদুল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইমদাদুল হক। জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন সভায় উপস্থিত সকল সদস্যদের নিকট উদ্মুক্ত জানতে চান, সম্প্রতি ভারী ও টানা বৃস্টিতে আকস্মিক বন্যা ও পাহাড় ধসের কি পরিমান ক্ষতিগ্রস্থ হয়েছে, বিদ্যালয় বিহীন কোন কোন পাড়া/ গ্রাম রয়েছে, পর্যটন বিকাশের জন্য কি কি করনীয়, স্বাস্থ্য সুরক্ষার জন্য আরও কিছু করার প্রয়োজনীয়তা আছে কিনা? এছাড়া ও প্রধান মন্ত্রীর ঘোষনাকৃত পেশন স্কীমের সকলের অংশ গ্রহন করার তাগিদ দিয়েছেন।
মতবিনিময় সভায় এনজিও কর্মকর্তা, জনপ্রতিনিধি, কারবারী, হেডম্যান, সাংবাদিকসহ সরকারী কর্মচারীরা অংশ নেন। মতবিনিময় শেষে কয়েকটি সরকারী বেসরকারী দপ্তরে পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট