1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর

তুলশীঘাটে প্রভাবশালী মহল কর্তৃক জমি বেদখলের চেষ্টা

  • প্রকাশিত: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৭৩ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধার তুলশীঘাট পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন জমি কিনে দখল ও গাছের চারা রোপণ এবং প্রভাবশালী মহল কর্তৃক সেই জমি বেদখলের চেষ্টা। বিভিন্ন ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি।

সরজমিনে প্রকাশ,গাইবান্ধা সদর উপজেলার ৪নং সাহাপাড়া ইউনিয়নের পীরগাছা মৌজার ইফাজ উদ্দিন সরকারের ছেলে পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন পীরগাছা মৌজায় মো. নুর আলম সরকার,বিক্রেতা মো. আঃ মান্নানের নিকট হতে সোয়া ৫ শতাংশ জমি ক্রয় করেন। যার খতিয়ান নং – ৩০৭,দাগ নং- ৭৭/৭৮,দলিল নং- ৫৭৪১/২০২৩। উক্ত জমি ক্রয় করার পর খারিজ খতিয়ান করে এবং জমি দখলে নিয়ে ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করেন ক্রেতা নুর আলম সরকার।

এদিকে,ভোগ দখলের এক পর্যায়ে সাহাপাড়া ইউনিয়নের প্রয়াত ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান টুলুর ২য় স্ত্রী মাহফুজা বেগম ওই জমির দাবী ও জমিটি বেদখলে নেয়ার চেষ্টা করে তার লোকজন লাগিয়ে দিয়ে গাছগুলো উপড়ে ফেলেন। এছাড়া ওই প্রভাবশালী মহল বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করছেন বলে সাংবাদিকদের জানান ভুক্তভোগী জমি ক্রেতা নুর আলম সরকার।

তবে অভিযুক্ত মাহফুজা বেগমের দেখা না পাওয়ায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

এব্যাপারে ভুক্তভোগী নুর আলম সরকার সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট