1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি

তুচ্ছতার জেরে ২য় শ্রেণির শিক্ষার্থীকে মারধরে পা ভেঙ্গে দিলো অভিভাবক নুরুন্নবী

  • প্রকাশিত: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬১৮ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবিরঃ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬নং বেতকাপা ইউনিয়নের রায়তী নড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী আল আমিন (৯) কে মারধরে পা ভেঙ্গে দিলো অভিভাবক সদস্য নুরুন্নবী (৪০)..!

সরেজমিনে প্রকাশ,ওই বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী ও রায়তী নড়াইল গ্রামের ভ্যানচালক গোলাম কাদের এর শিশু ছেলে আল আমিন (৯),শ্রেণি রোল ১৮ এবং একই গ্রামের স্কুল সংলগ্ন বাড়ীর বদ মেজাজী প্রকৃতির নুরুন্নবীর ওই বিদ্যালয়ে একই শ্রেণিতে পড়ুয়া কন্যা নুসরাত এর সাথে গত ৪ সেপ্টেম্বর খেলা ধূলা করার সময় কাজিয়া হয়। আর বিষয়টি তাৎক্ষণিক স্কুল সংলগ্ন নিজ বাড়িতে নুসরাত তার বাবাকে জানায়। আর এতে ক্ষিপ্ত হয়ে নুরুন্নবী স্কুলে এসে বিকাল ৪টার দিকে শিক্ষার্থী আল আমিন (৯) কে টেনে হেঁচড়ে মারধর করে গলা ধরে শূন্যে তুলে বাইরের বারান্দায় পাকা মেঝেতে আছাড় দেয়। এতে ওই শিশুর ডান পায়ের হাঁটুর মালাই ভেঙ্গে যায়। শিশুটির আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে আসার আগেই অবস্থা বেগতিক দেখে বদ মেজাজী অভিভাবক নুরুন্নবী দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

বিষয়টি ভুক্তভোগী আহত শিক্ষার্থীর দরিদ্র পিতা ভ্যান চালক পিতা গোলাম কাদের প্রতিবেশী ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম সরকার শামীমকে জানালে তিনি প্রথমে শিশুটিকে আগে চিকিৎসার ব্যবস্থা করতে বলেন। পরে এসএমসির সভাপতির সাথে আলোচনা করে বৃহস্পতিবার সকাল ১০ টায় বিষয়টি সমাধানে এক বৈঠক আহবান করেছেন বলে প্রধান শিক্ষক এ প্রতিবেদককে জানিয়েছেন।

তবে বিষয়টি নিয়ে এলাকাবাসী সহ অভিভাবকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট