1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার

বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

আসন্ন নির্বাচনের এমপি প্রার্থী ইনকিলাব মঞ্চের মূখপাত্র ওসমান হাদি ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বোয়ালখালী বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে পৌর সদরে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বুড়ি পুকুর পাড় থেকে শুরু করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম, বিএনপি নেতা হাজী ইসহাক চৌধুরী, হামিদুল হক মান্নান, শহীদুল্লাহ্ চৌধুরী, নুরুল করিম নুরু, মেহেদী হাসান সুজন, জেলা যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, আবু আকতার প্রমুখ।

বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া যখন দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক তখনই হাদিকে বট বাহিনী গুলি করে ভয় দেখানো চেষ্টা করছে। কারা নির্বাচন বানচাল করতে চায়, এদেশের মানুষ জানে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট