1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

তফসিল ঘোষণায় মাটিরাঙ্গায় আওয়ামীলীগের আনন্দ মিছিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৫৫২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারন করে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পররপরই খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

নৌকা প্রতীক নিয়ে নেতাকর্মীদের আনন্দ মিছিলে নির্বাচনী প্রচারনার আমেজ লক্ষ্য করা গেছে। আনন্দ মিছিলে অংশ নেয়া নেতাকর্মীদের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উচ্ছাস প্রকাশ করতে দেখা গেছে।

আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ে মাটিররাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা।

দেশর মানুষ নির্বাচনমুখী। তফসিল পরবর্তী যে কোন নাশকতা প্রতিহত করতে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থাকবে উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা বলেন, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বে না আওয়ামী লীগ।

তফসিল ঘোষণার মধ্যে দিয়ে প্রথম বিজয় হয়েছে মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন মোরশেদ খানে বলেন, এখন চূড়ান্ত বিজয়ের অপেক্ষা। আগামী ৭ জানুয়ারি খাগড়াছড়ি আসনে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে আবারো ক্ষমতার আনতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, যুগ্ম-সম্পাদক মো. তাজুল ইসলাম, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ ফরাজি, সাধারন সসম্পাদক মো. নুরুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো. কামরুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. আব্দুস ছোবহান ও মাটিরাঙ্গা পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আযাদ সহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট