1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী 

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের উঠান বৈঠক

  • প্রকাশিত: রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৫৯৫ বার পড়া হয়েছে

প্রতিনিধি, খাগড়াছড়ি :

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ জুলাই) দুপুর ১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে এ বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

মাটিরাঙ্গা উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নুসরাত জাহান সুচী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, খাগড়াছড়ি বার এসোসিয়েশনের সভাপতি এড. আশুতোষ চাকমা, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া। স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ফাল্গুনী ত্রিপুরা।

ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন দেশের সার্বিক অগ্রগতির অন্যতম শর্ত। আর্দশবান ও স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে দক্ষ নারী হিসেবে নিজেদের গড়ে তোলার আহবান জানান তিনি।
পুরুষের পাশাপাশি নারীও নিজের সংসার ও দেশের উন্নয়নে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

পরে নারীদের তৈরী বিভিন্ন পণ্য নিয়ে বসা স্টল ঘুরে দেখেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট