1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

ট্রাকের ধাক্কায় বোয়ালখালীতে ব্যবসায়ীর মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৪৯৬ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার কালাইয়ার হাট এলাকায় বালু বোঝাই ট্রাকের ধাক্কায় আব্দুল নবী (৭০) নামে এক ব্যবসায়ী মৃত্যু হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কালাইয়ার হাট বাজারে দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল নবী আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের আহল্লা গাজীর পাড়া সৈয়দ খাঁ’র বাড়ির সৈয়দ খাঁ’র ছেলে। তিনি পেশায় একজন কাঠের ব্যবসায়ী। তাঁর দুই পুত্র ও এক কন্যা রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল নবী রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় শ্রীপুরগামী একটি ট্রাক তাঁকে পিছন থেকে ধাক্কা দিলে ছিটকে পড়ে বৈদ্যুতিক খুঁটির সাথে সজোরে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. তমিজা মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট