1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী 

টেকনাফে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার ইয়াবাসহ আটক-৩

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৩৯৮ বার পড়া হয়েছে

এন.এ সাগরঃ

কক্সবাজারের টেকনাফ  সদরের হাবিরছড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৩ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। এসময় জড়িত তিন মাদক কারবারীকে করা হয়।

আটককৃতরা হলেন,মায়ানমার আকিয়াব জেলার

ছেক্কাইম থানার ডেবাইং গ্রামের আব্দুস শুক্কুরের ছেলে রোহিঙ্গা নাগরিক কাশিম (২০), টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড হাবির ছড়া গ্রামের

মৃত কালু মিয়ার ছেলে আব্দুল মতলব (৪৫),

টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ড পুরাতন পল্লান পাড়ার মোঃ সৈয়দুল হকের ছেলে মোঃ আয়াছ (১৯)।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও

সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)

মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,বৃহস্পতিবার (৩০ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ হাবির ছড়া এলাকার জনৈক আব্দুল মতলবের পাকা বসতঘরের ভিতর ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্যসহ কতিপয় মাদক কারবারী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল উক্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে ঘর থেকে বেরিয়ে পালানোর চেষ্টাকালে পার্শ্ববর্তী দেশের এক রোহিঙ্গা নাগরিকসহ তিনজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয় আভিযানিক দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যানুযায়ী উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিবি মোতাবেক আটককৃতদের দেহ ও উক্ত  বসত ঘর তল্লাশী করে শয়ন কক্ষের খাটের নিচে থাকা একটি সাদা রংয়ের শপিং ব্যাগের ভিতর থেকে ৩৩ হাজার ৪০০ পিস ইয়াবা, ভেঙ্গে যাওয়া ইয়াবা ৩৫০ গ্রাম এবং ৩টি স্মার্ট ও ১টি বাটন ফোন উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, উদ্ধারকৃত মাদকসহ আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট