1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী 

টিম প্রহেলিকাকে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৫৯৮ বার পড়া হয়েছে

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে জনপ্রিয় চলচিত্র প্রহেলিকা’র টিমকে ১৯ জুলাই বুধবার সন্ধ্যা ৭টায় নগরীর ফিনলে স্কয়ার সিলভার স্ক্রিন ডিজিটাল সিনেমা হলে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন নায়ক মাহফুজ আহমেদ, নায়িকা শবনম বুবলি , খ্যাতিমান পরিচালক চয়নিকা চৌধুরী, প্রযোজক জামাল হোসেন, গীতিকার আসিফ ইকবাল, লায়ন সামিদুল হক, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক জাফর ইকবালের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি লায়ন সাইফুল ইসলাম ভুঁইয়া রাসেল, সহ-সভাপতি লায়ন আলহাজ্ব আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক আবছার উদ্দিন অলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রোজী চৌধুরী, আলহাজ্ব কবির মোহাম্মদ, প্রমা তাহের ও সাংবাদিক সমিরণ পাল। ফুলেল শুভেচ্ছা সিক্ত হয়ে রঙ্গম মিউজিকের ব্যানারে নির্মিত প্রহেলিকা’র টিমের সদস্যরা বলেন চট্টগ্রামে এসে খুব ভালো লাগছে এখানকার মানুষের ভালোবাসা আন্তরিকতা আতিথিয়তা আমাদের মুগ্ধ করেছে প্রহেলিাকা’র প্রতি এখানকার মানুষের অনুভুতি দেখে সত্যি আমরা আনন্দিত আবারো দেখা হবে চট্টগ্রামবাসির সাথে খুব সহসায়। মাহফুজ আহম্মদ ও বুবলির অভিনয় দেখে উপস্থিত দর্শকরা প্রশংসা করেন। এবং বলেন এমন সুস্থধারা ছবি সবসময় দেখতে চাই তাহলে দর্শকরা হল মুখি হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট