1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে ব্রিজ নির্মাণের আশ্বাসে ঘুষ নিলেন পিআইও! সোনাইমুড়ীতে পালিত হয়েছে মহান বিজয় দিবস বোয়ালখালীতে মোমবাতি প্রজ্জ্বলিত করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত। বোয়ালখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সিআইপি নির্বাচিত হলেন চট্টগ্রাম ১৪ থেকে ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী দেশে এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকে ঘিরে এক হলেন বিএনপির শীর্ষ নেতারা পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র ফ্রি কর্ণছেদন ও চিকিৎসা সেবা প্রদান বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

জ্যৈষ্ঠপুরা যুব সংঘের কম্বল বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৫০০ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

এই কনকনে শীতে জ্যৈষ্ঠপুরা যুব সংঘের সদস্যরা যেভাবে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, এভাবে যদি বিত্তবান ও বিভিন্ন সংস্থা এগিয়ে আসে তাহলে বাংলাদেশ অবস্থা অন্যরকম হত। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ৮নং শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম।

সোমবার  (১৫ জানুয়ারী) উপজেলার  জ্যৈষ্ঠপুরা যুব সংঘ  ও সম্মানিত প্রবাসীবৃন্দ, শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতায় বিকাল ৩ টায় জ্যৈষ্ঠপুরা ইসলামিয়া হামিদিয়া সিনিয়র মাদ্রাসায় মিলনায়তনে এ কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোজাম্মেল হক বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. ইউনুচ আজম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী যুবলীগ আহ্বায়ক শাহাদাত হোসেন,  মাওলানা ক্বারী নুরুচ্চাফা, মো.আলা উদ্দীন,আব্দুল হক,মুসলিম উদ্দীন,মামুনুর রশীদ মামুন, মো.এরশাদ সওদাগর, সেলিম উদ্দীন,বদিউল আলম, আবু সুফিয়ান, ইঞ্জিনিয়ার সোহেল, ফারুক আজম, মো.বাবুল, আজিম উদ্দীন পিয়ারু,মো.মহিউদ্দিন, ইব্রাহীম মানিক, রুবেল বড়ুয়া,রাজীব বড়ুয়া,কোরবান আলী, আমান উল্লাহ আমান, মিনহাজ বাবু, জয়নাল আবেদীন সুমন, মো.মোস্তফা,কাজী রাশেদ সহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট