1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জোয়ারা এলডিপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে কর্ণেল অলি

  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
এলডিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অব:) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, চন্দনাইশে গরু চুরি প্রতিরোধে থানা অফিসার ইনচার্জকে ভূমিকা রাখার কথা বলেছেন। বিগত সময়ে যারা অস্ত্র নিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করেছে, তাদের তালিকা প্রস্তুত করে পুলিশের কাছে দেয়ার পাশাপাশি তাদেরকে কাছে ফেলে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করার কথা বলেছেন। কর্ণেল অলি বলেছেন, তিনি দীর্ঘ ৬০ বছর জনগণের সেবা করেছেন। সে সেবা অব্যাহত রাখতে এলাকার জনগণের হাতে তার ছেলে অধ্যাপক ওমর ফারুককে আগামী নির্বাচনের জন্য তৈরি করছেন বলে জানান।
৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় জোয়ারা ইউনিয়ন এলডিপি’র দ্বি-বার্ষিক সম্মেলন বদল ফকির হাট চত্বরে জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে সাবেক এলডিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অব:) অলি আহমদ বীর বিক্রম, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতারুল আলম, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান আবদুর রহিম বাদশা, আইনুল কবির, লেয়াকত আলী, রফিকুল ইসলাম, ফয়েজ আহমদ প্রমূখ। সঞ্চালনায় ছিলেন মো. ইয়াছিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট