1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী

জুলাই আন্দোলনের শহীদ ওমরের মরদেহ ১০ মাস পর উত্তোলন

  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৪৯৭ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে উত্তপ্ত জুলাই আন্দোলনে নিহত শহীদ ইঞ্জিনিয়ার মো. ওমরের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মৃত্যুর প্রায় ১০ মাস ২০ দিন পর আদালতের নির্দেশে বুধবার (২৫ জুন) সকাল ১০টায় এই কার্যক্রম সম্পন্ন হয়।

নিয়োগপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার উপস্থিতিতে এ কার্য সম্পাদন করা হয়েছে। উপস্থিত ছিলেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক শুভঙ্কর শুভ এবং বোয়ালখালী থানা পুলিশের সদস্যরা।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বলেন, ‘আদালতের নির্দেশে শহীদ ওমরের মরদেহ উত্তোলনের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পুনরায় দাফন করা হবে।’

মরদেহ উত্তোলনের সময় নিহত ওমরের মা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, এর আগে চলতি বছরের গত ২৯ জানুয়ারি ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লাশ উত্তোলনের আদেশ দেন। আদেশের প্রেক্ষিতে গত ১৬ জুন চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক স্বাক্ষরিত আরেক আদেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  নিয়োগ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট