1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত

জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বোয়ালখালীতে স্মরণ সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৪৬৭ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রাম বোয়ালখালীতে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় উত্তাল সময়ের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বোয়ালখালী সেনা কমাণ্ডার মেজর রাসেল, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.রুমন তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা প্রতীক সেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার।

জুলাইয়ের বিপ্লবে আহত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, আহত জহিরুল আলম, রনি সরকারের মা গীতা রায়, ইকলাছ মিয়া ও মো.শাকিল। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নিয়াজ বিন আমির, জাহেদ হোসেন, মো.দিদারুল আলম, আজাদ হোসেন ও ওবাইদুল মোস্তফা মাহির।

এতে বক্তারা বলেন, এই বিপ্লবকে ধারণ করে বৈষম্যমুক্ত দেশকে গড়ে তুলতে হবে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তাই সকলকে এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট