1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জারিফের ইন্তেকালে তারেক আজিজ চৌধুরী ও লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম’র শোক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৫২৯ বার পড়া হয়েছে

লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম এর নির্বাহী সদস্য জুনায়েদুল ইসলাম জারিফের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে প্রতিষ্ঠাতা তারেক আজিজ চৌধুরী ও লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম এর পরিবার।

এক শোকবার্তায় প্রতিষ্ঠাতা তারেক আজিজ চৌধুরী বলেন তিনি গতকাল রাত ২টার সময় বৃষ্টির পানি বেশী হওয়ায় পরিবার নিয়ে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে জোয়ারের পানিতে তলিয়ে যায়, অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি। দুপুর নাগাদ গারাঙ্গিয়া এলাকায় তার মরদেহ পাওয়া যায়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম এর নির্বাহী সদস্য ছিলেন। একই সাথে ছিলেন মেধাবী ছাত্র। তাঁর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। প্রিয়জনকে হারিয়ে তাঁর পরিবার ও পরিজনের শোকাবহ অবস্থা আমরা অনুধাবন করতে পারছি। তাদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমাদের জানা নেই। তার ইন্তেকালে সংগঠন একজন নিবেদিতপ্রাণ মেধাবী ও দক্ষ জনশক্তিকে হারাল। আমরা তাঁকে আজীবন মনে রাখব, ইনশাআল্লাহ।

আমরা মহান আল্লাহর কাছে প্রিয় জুনায়েদুল ইসলাম জারিফের রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট