1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি

জামালপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ ও কমিটি গঠন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

“স্বাধীনতারক্ষে, গণমানুষের পক্ষে” স্লোগানকে ধারণ করে জামালপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ ও ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ৯ জুলাই জামালপুর জেলা শহরের গেইটপাড়স্থ হোটেল শ্রমিক ইউনিয়নের হল রুমে এক সাধারণ সভায় ৩ বছর মেয়াদী ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। আত্মপ্রকাশ ও কমিটি গঠন অনুষ্ঠানে সাধারন সভায় সকলের সম্মতিক্রমে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সমাজসেবক, মানবাধিকার সংগঠক ও প্রবণী সাংবাদিক এম.এইচ মজনু মোল্লাকে প্রধান উপদেষ্টা এবং বহুল প্রচারিত দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রাশেদুর রহমান রাসেল কে উপদেষ্টা মনোনীত করা হয়। এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এম.এইচ. মজনু মোল্লা জামালপুর ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেন। কমিটিতে দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিনের চীফ ফটোগ্রাফার শাহাবুল আকন্দকে সভাপতি এবং দৈনিক স্বদেশ বিচিত্রার জামালপুর জেলা প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন দৈনিক প্রথম ভোরের মোঃ রমজান আলীকে সহ—সভাপতি, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিনের আশরাফুর রহমান রাহাতকে যুগ্ম সম্পাদক, প্রতিনিধি ই—টেন টিভি মোঃ সোলায়মান হোসেন উজ্জলকে সাংগঠনিক সম্পাদক, দৈনিক প্রতিদিনের কাগজ মোঃ নুর নবীকে অর্থ সম্পাদক, দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ মোঃ সবুজ মিয়াকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট মোঃ সোহেল রানাকে সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক স্বাধীন সংবাদ ফারজানা আক্তার সবুজাকে দপ্তর সম্পাদক, দৈনিক একাত্তর টাইমস মোঃ খোরশেদ আলমকে কার্যকরী সদস্য, দৈনিক নবতান রমজান আলীকে কার্যকরী সদস্য, রাজধানী টিভির মোছাঃ পারভীন খাতুন পাখিকে কার্যকরী সদস্য, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন রফিকুল ইসলাম রফিককে কার্যকরী সদস্য, প্রতিদিনের কাগজ মোঃ বায়োজিদ কবিরকে কার্যকরী সদস্য, দৈনিক নবতান মোঃ নয়ন আকন্দকে কার্যকরী সদস্য করা হয়। আত্মপ্রকাশ সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা এম.এইচ মজনু মোল্লা বলেন দেশের জন্য কাজ করতে বস্তুনিষ্ট সাংবাদিকতা ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভাবে ভূমিকার বিকল্প নেই। এসময় তিনি সংগঠনের সকলকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং নতুন কমিটিতে আন্তরিক শুভেচ্ছা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট