1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত

জাপা’র ইউনিয়ন কমিটির চাওয়া পাওয়া নিয়ে দু গ্রুপের রশি টানাটানি.!

  • প্রকাশিত: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬০১ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবিরঃ

পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়ন জাতীয় পার্টি’র কমিটি গঠন কল্পে শুক্রবার ১৫ সেপ্টেম্বর একইদিনে দু’স্থানে আলোচনা সভা ও ইউনিয়ন কমিটি চাওয়া পাওয়া ও গঠন নিয়ে দু পক্ষের মধ্যে টানাটানি শুরু হয়েছে।

প্রথমে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দীঘলকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও দ্বিতীয় আলোচনা সভা সন্ধ্যা থেকে রাত ৯ টা পর্যন্ত কাশিয়াবাড়ী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

দু অনুষ্ঠানেরই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,জাতীয় পার্টি ‘র কেন্দ্রীয় সদস্য, গাইবান্ধা জেলা জাতীয় পার্টি ‘র যুগ্ম আহবায়ক ও পলাশবাড়ী উপজেলা জাতীয় পার্টি ‘র আহবায়ক এবং ৩১~গাইবান্ধা~ ৩ (পলাশবাড়ী~সাদুল্লাপুর) আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মইনুর রাব্বি চৌধুরী রুমান।

আরো বক্তব্য রাখেন,জাতীয় পার্টি ‘র জেলা ও উপজেলা নেতৃবৃন্দ…

অবশেষে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মইনুর রাব্বি চৌধুরী রুমান তার বক্তব্যে জানান,আগামী ৭ দিনের মধ্যে কিশোরগাড়ী ইউনিয়ন জাতীয় পার্টি ‘র আহবায়ক কমিটি উপহার দেয়া হবে।

দীঘলকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও কাশিয়াবাড়ী হাইস্কুলে মাঠে কমিটি গঠন ও আলোচনা সভার আয়োজককারী দু গ্রুপের কোনো পক্ষই কমিটি না পাওয়ায় হতাশ হয়ে পড়েছে। তাদের আপসোস এতো জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠানের আয়োজন করলাম,সাংস্কমতিক অনুষ্ঠান গানবাজনার আয়োজন করলাম,কয়েকদিনের খাটা-খাটুনি,অর্থ ও সময় ব্যয় হলো যথেষ্ট এ সবই বৃথা গেলো বলে জানান,দু গ্রুপের জাতীয় পার্টি’র ১নং কিশোরগাড়ী ইউনিয়ন এর আয়োজক নেতৃবৃন্দ।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট