1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত বিএনপির অফিসে ভোট চাইলেন হাতপাখার প্রার্থী বোয়ালখালীতে ৫৫ লিটার চোলাই মদসহ বিক্রেতা সেনার হাতে আটক

– জাদু নগর’ ধারাবাহিক নাটকের প্রচার শুরু হচ্ছে, টাইটেল গান লিখেছেন আশিক বন্ধু

  • প্রকাশিত: বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৭৭৪ বার পড়া হয়েছে

আরটিভিতে তারকাবহুল দীর্ঘ নতুন ধারাবাহিক নাটক- জাদু নগর’ এর প্রচার শুরু হতে যাচ্ছে আজ৷ কায়সার আহমেদের পরিচালনায় আহমেদ শাহাবুদ্দিনের রচনায় আজ ১৩ জুন থেকে সপ্তাহে তিন দিন, অর্থাৎ প্রতি মংগলবার থেকে বৃহষ্পতিবার প্রতিদিন রাত ১০ টায় প্রচার হবে নাটকটি। জাদুনগর’ ধারাবাহিকের অভিনয়শিল্পীরা হলেন- মীর সাব্বির, ডা. এজাজ, নাদিয়া আফরিন মীম, আ.খ.ম হাসান, শামীম হাসান, স্বর্ণলতা, শাহেদ আলী, বিনয় ভদ্র, ওয়ালিউল হক রুমি, টুটুল চৌধুরী, তানভীর মাসুদ, ইমরান হাসো, সহ অনেকে। জাদুনগর’ ধারাবাহিক নাটকের টাইটেল গানটি লিখেছেন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু। নাজির মাহমুদের সুরে গানটি গেয়েছেন দিলশাদ নাহার কণা। পরিচালক কায়সার আহমেদ বলেন- দীর্ঘ ধারাবাহিক নাটক -জাদু নগর’ আমার নিজেরও খুব পছন্দের কাজ। নাটকটি নিয়ে অনেক আশাবাদী আমি। আশা করছি, জাদুনগর’ নাটকটি দর্শকদের বেশ আনন্দ দেবে, জনপ্রিয়তা লাভ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট