1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল

জাতীয় শিশু দিবস ও ভাষা শহীদদের স্মরণে চিত্রশালা একাডেমিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  • প্রকাশিত: শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৫০০ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

জাতীয় শিশু দিবস ও ভাষা শহীদদের স্মরণে চিত্রাশালা একাডেমির আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মার্চ) সকালে বোয়ালখালী ডিজিটাল একাডেমির হলরুমে প্রতিযোগিতার উদ্বোধন করেন চিত্রাশালা একাডেমির পরিচালনা পর্ষদের সদস্য মুহাম্মদ আবু নাঈম।

প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিশুরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করে বেশ আনন্দিত।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশালা একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী ডিজিটাল একাডেমির অধ্যক্ষ মো. বজলুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্য মুহাম্মদ ইব্রাহীম, মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
এছাড়া কক্ষ পরিদর্শক হিসেবে ছিলেন পলাশী ধর, সুমনা পারভীন, আলাউদ্দিন আলো, শাহাদাত হোসাইন জুনাঈদী।

অতিথিরা বলেন, এ ধরনের প্রতিযোগিতায় শিশুদের মনঃপ্রাণ উৎফুল্ল হয় এবং মোবাইল বা গেইম আসক্তি থেকে দূরে থাকতে সহায়তা করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট