1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়েও মির্জা ফখরুল ও আকতার হোসেন নিউইয়র্কে ভি আইপি সুবিধা পাননি।

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৭ বার পড়া হয়েছে

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়েও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ নেতারা নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে ভিভিআইপি সুবিধা পাননি। এমন প্রেক্ষাপটে সাধারণ যাত্রী হিসেবে বিমানবন্দর থেকে বের হতে গিয়ে আওয়ামী লীগ কর্মীদের হেনস্তার শিকার হয়েছেন তাঁরা; আখতারের ওপর ডিম ছোড়া হয়েছে। ‘একাধিক সতর্কতামূলক ব্যবস্থা’ নেওয়ার পরও এমন ঘটনায় ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।

সফরসঙ্গীদের কেন ভিভিআইপি সুবিধার বদলে আলাদাভাবে বিমানবন্দর থেকে বের করার ব্যবস্থা হলো, আজ মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার দপ্তরের এক বিবৃতিতে এর ব্যাখ্যাও দেওয়া হয়েছে।

সফরসঙ্গী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির; এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে নিয়ে গতকাল সোমবার নিউইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

ফ্লাইট থেকে নেমে ড. ইউনূস সরকারপ্রধান হিসেবে বিশেষ নিরাপত্তায় বেরিয়ে যান। কিন্তু তাঁর সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা সাধারণ যাত্রীদের সঙ্গে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভের মধ্যে পড়েন।

তাঁদের ঘিরে নানা স্লোগান দেওয়ার পাশাপাশি গালিগালাজ করা হয়। এনসিপির আখতার হোসেনের গায়ে ডিমও ছোড়া হয়।

ওই ঘটনায় সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ ঢাকায় এক সংবাদ সম্মেলনে আগের কয়েকটি ঘটনার কথা তুলে ধরে তিনি বলেন, ক্রমাগত ‘হামলা, ষড়যন্ত্র ও অপতৎপরতা’ চললেও সরকারের পক্ষ থেকে ‘উপযুক্ত কোনো ব্যবস্থা’ নেওয়া হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট