1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

জমকালো আয়োজনে আমরা পহরচাঁদার সন্তান, চট্টগ্রাম’র বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৬২০ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তিঃ

চট্টগ্রামে বসবাসকারী চকরিয়া পহরচাঁদা গ্রামের বাসিন্দাদের সংগঠন আমরা পহরচাঁদার সন্তান, চট্টগ্রাম এর বার্ষিক মিলনমেলা জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে। গত ২ মার্চ শনিবার দিনব্যাপী এ আয়োজন করা হয়। সকালে মিলনমেলার আহ্বায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব লায়ন এইচ এম ওসমান সরওয়ার এর নেতৃত্বে সদস্যরা চট্টগ্রাম বহদ্দারহাট থেকে বাসযোগে ডিসি পার্ক,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল হয়ে পার্কি সমুদ্র সৈকতে যান। স্পট গুলোর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্য সবাই উপভোগ করেন। মিলনমেলার অন্যতম আকর্ষণ ছিল র‌্যাফল ড্র। বিকেল ৩টার দিকে র‌্যাফল ড্র এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের উপদেষ্টা ব্যাংকার আবুল কালাম ও আলহাজ্ব হামিদ হোছাইন, অতিথি আক্তার আহমদ,সিনিয়র সদস্য উপাধ্যক্ষ জয়নুল আবেদীন, অধ্যাপক সাইফুল ইসলাম, নাসির সিকদার, কফিল উদ্দিন,নেজাম পাটোয়ারী,গণি ওসমান,মাহমুদুল হক,মসউদ চৌধুরী, রফিকুল ইসলাম ও ছৈয়দ আলম প্রমূখ। বিকেল ৪টায় লাল-নীল দু’দলে বিভক্ত হয়ে জমজমাট এক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। পারস্পরিক আলাপ-আলোচনা, সৌহার্দ্য সম্প্রীতির এই মিলনমেলায় এক অন্যরকম পরিবেশ তৈরি হয়। সকলেই নিজের ব্যক্তিগত অবস্থান ভুলে পহরচাঁদার বাসিন্দা হিসেবে সবার সাথে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট