1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৫৬৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর সম্মানিত কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত হওয়ার কারণ হল মুসলমানরা প্রতিবাদী চেতনার। আর ফিলিস্তিনী মুসলমানদের প্রতিবাদী চেতনাকে বন্ধ করতে বর্বর ইসরাইলী বাহিনী তাদেরকে নির্বিচারে হত্যা করছেন। অথচ বিশ্ব মোড়রা তা নিশ্চুপ হয়ে দেখছে। এই গণহত্যার বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রগুলোকে এক হয়ে কাজ করতে হবে। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সঠিক প্রতিনিধি নির্বাচিত করার জন্য আহবান জানান।

তিনি ১৩ ডিসেম্বর বুধবার রাত ৮ টায় হযরত শাহ্জালাল দারুসুন্নাহ ডি ওয়াই কামিল মাদ্রাসার হল রুমে জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকীর সভাপতিত্বে ও এম এ ওয়াহিদ এর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামাল মেম্বার, এখলাছুর রহমান, সৈয়দ হাফিজ আজিজুর রহমান হেলাল, সুবহানিঘাট হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ বায়জিদ আলম, আল ইসলাহ নেতা মাওলানা আতাউর রহমান, তালামিযে ইসলামিয়ার কেন্দ্রীয় নেতা কারী মাওলানা মারুফ আহমদ, মাওলানা আব্দুল খালিক, মোঃ আলী হুসেইন, আলহাজ্ব ফয়জুল হক, হাজী নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার বাচ্ছু মিয়া, মোঃ আব্দুল আহাদ, ব্যবসায়ী জয়নাল আবেদীন, ক্বারী আব্দুল মতিন, মোঃ জয়নাল আবেদীন, মোঃ মিশরাত আহমদ, হাফিজ মাহতাব উদ্দিন, মোঃ জাকারিয়া, হাবিবুর রহমান হাবিব, মোঃ মাজেদুল ইসলাম মাইদ, মাওলানা গুলজার আহমদ, হাফিজ আব্দুল হামিদ, মোঃ সালমান আহমদ প্রমুখ।
শেষে প্রধান অতিথি আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী মুসলিম উম্মার শান্তি, দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট