1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক সূচি প্রকাশ, কঠিন গ্রুপে বাংলাদেশ!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৪৯০ বার পড়া হয়েছে

এখনও রেশ কাটেনি টি-টোয়েন্টি বিশ্বকাপের। এর মধ্যেই আলোচনায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২৫ সালে পাকিস্তানে আয়োজিত হবে টুর্নামেন্টটি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে বুধবার (০৩ জুলাই) টুর্নামেন্টের প্রাথমিক সূচি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রস্তাবিত সূচিতে পাকিস্তানের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ১৫টি ম্যাচ। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ভারতীয় গণমাধ্যম টাইমস নাউয়ে প্রকাশিত প্রতিবেদন মতে, বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপে। ভারত ও পাকিস্তান আছে একই গ্রুপে। সেই গ্রুপেই রাখা হয়েছে বাংলাদেশকে। চতুর্থ দল হিসেবে উপমহাদেশের তিন দলের সঙ্গে থাকছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান খেলবে অপর গ্রুপে।

প্রস্তাবিত সূচি অনুযায়ী লাহোরে অনুষ্ঠিত হবে সাত ম্যাচ, রাওয়ালপিন্ডিতে পাঁচটি ও করাচিতে তিন ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারতের সব ম্যাচ রাখা হয়েছে একটি ভেন্যুতে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গ্রুপপর্বের তিনটি ম্যাচই খেলবে ভারত। যদি সেমি ফাইনাল ও ফাইনালে যেতে পারে তারা, তাহলে সেই দুটি ম্যাচও সেখানে খেলবে তারা।পাকিস্তান চাচ্ছে আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চের মধ্যে টুর্নামেন্ট আয়োজন করতে। তবে, সবকিছুই প্রাথমিক। আইসিসি এখনও চূড়ান্ত করেনি কিছু।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট