1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার

চেয়ারম্যান – সচিবের দ্বন্দ্বে বোয়ালখালীতে ভোগান্তিতে জনসাধারণ

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে প্রশাসনিক কর্মকর্তার (সচিব) অভ্যন্তরীণ দ্বন্দ্বে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।

সম্প্রতি পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হোসেনে আরার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ এনেছে ওই পরিষদে কর্মরত সচিব আকলিমা সুলতানা।

গত ১৮ ডিসেম্বর তিনি চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান হোসেন আরা বলেন, প্রশাসনিক কর্মকর্তা আকলিমা সুলতানা পরিষদে আসেন না। তিনি মাসে একবার এসে পুরো মাসের হাজিরা দিয়ে চলে যান।

ফলে এলাকার বাসিন্দারা সেবা বঞ্চিত ও হয়রানি শিকার হওয়ায় বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে জানিয়ে ছিলাম। এতে সে ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে ষড়ষন্ত্রমূলক অভিযোগ এনেছে।

এ বিষয়ে আকলিমা সুলতানা বলেন, ইউপি চেয়ারম্যান হোসনে আরা পরিষদের  দৈনন্দিন আয় নিজে নিয়ে যান। তার ছেলে পরিষদের কম্পিউটার বাড়ি নিয়ে যায়। পরিষদের যোগদানের পর তিনি আমাকে কিছুই বুঝিয়ে দেননি। এর প্রতিবাদ করায় স্থানীয় লোকজন দিয়ে হুমকি ধমকি দিচ্ছেন।

প্রসঙ্গত পশ্চিম ইউনিয়ন পরিষদের ৬টি ওয়ার্ড বোয়ালখালী পৌরসভার সাথে সংযুক্ত করা পর বর্তমানে ৩টি ওয়ার্ড নিয়ে  পরিষদের কার্যক্রম চলছে। ফলে নানা জটিলতায় দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে নির্বাচন হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট