1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে ২ গ্রামবাসীর সংঘর্ষ: দোকানপাট ভাংচুর-লুটপাট, অগ্নিসংযোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, পটিয়ায় একাওর সম্মুখযুদ্ধে পাক-বাহিনী পরাজয় দিবস উপলক্ষে গেরিলা বাহিনীর বিজয় উৎসব পালন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা সভা: হিংসা বিদ্বেষ দূর হোক, সুন্দর পৃথিবী গড়ে উঠুক সোনাইমুড়ীতে সরকারি কাজে বাধা, ২ জনের কারাদন্ড সন্ত্রাস-চাঁদাবাজির সাথে কোনো আপোষ হবে না -এরশাদ উল্লাহ পটিয়ায় মসজিদের ছাদ ও মিম্বর  ভাঙচুর, উক্তেজনা সংঘর্ষের আশংকা,প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন চন্দনাইশে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত চন্দনাইশে বেগম রোকেয়া দিবস উদযাপন চন্দনাইশে উপজেলার বিভিন্ন দপ্তরের আওতাধীন উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ সহ শিক্ষা সামগ্রী বিতরণ চট্টগ্রাম জেলা প্রশাসক

চাটখিলে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় দিন ব্যাপি ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বুধবার (১২ নভেম্বর) সকালে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন কোর্স কোর্ডিনেটর ও উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান।

এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় নিয়োজিত বেগমগঞ্জের উপজেলা সমন্বয়কারী রবিউল হাসান এবং মো. মোছলেহ উদ্দিন।

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সোনাইমুড়ী-চাটখিল উপজেলাধীন ১৯ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা এবং উপজেলা পর্যায়ে গ্রাম আদালতের দায়িত্ব পালনকারী সিএ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদেরকের গ্রাম আদালতে মামলার প্রতিবেন তৈরী হাতে-কলমে সেখানো হয়।

কোর্স কোর্ডিনেটর ও উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, এ প্রশিক্ষণ খুবই মূল্যবান। আপনারা মনোযোগ দিয়ে প্রশিক্ষনটি গ্রহণ করবেন। যা যা সেখানো হবে তা তা শিখে নিন। পাশাপাশি ইউপি প্রশাসনিক কর্মকর্তাগণ গ্রাম আদালত মামলার নথী ব্যবস্থাপনায় নিয়মিত হালনাগাদ করবেন।

প্রশিক্ষন শেষে গ্রাম আদালতে মামলা গ্রহণ ও নিষ্পত্তিতে ভালো অবদান রাখায় চাটখিলের ০১ নং সাহাপুর এবং ০৮ নং নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাকে পুরষ্কৃত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট