1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত

চাটখিলে গ্রাম আদালতের দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৪৮১ বার পড়া হয়েছে

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলায় মঙ্গলবার, সকাল ৯ টার সময় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির বিষয়ে ইউপি সচিবদের সাথে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের সভাকক্ষের এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন। এ সময় প্রধান অতিথি বিভিন্ন দিক নির্দেশনা দেন । বিচার প্রার্থী গ্রাম আদালতের সেবা থেকে যাতে বাঞ্ছিত না হয় সে দিকে খেয়াল রাখার জন্য ইউপি সচিবদেরকে নির্দেশ দেন। একই সাথে গ্রাম আদালত নিয়মিত পর্যবেক্ষণের জন্য উপজেলা সমন্বয়কারীকে নির্দেশ প্রদান করেন।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায়) প্রকল্প হাতে নিয়েছে সরকার। ৫ বছর মেয়াদি এই প্রকল্পে ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি এবং বাংলাদেশ সরকারের আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। দেশের ৪৪৫৩ টি ইউনিয়নে প্রকল্পটির মাঠ পর্যায়ে বাস্তবায়নে কাজ করছে ইপসা, ইএসডিও এবং ওয়েভ ফাউন্ডেশন। ইউনিয়ন পর্যায়ের সুবিধা বঞ্চিত মানুষ যাতে অল্প সময়ে, স্বল্প খরছে ন্যায় বিচার পায় এবং স্থানীয় বিচারব্যবস্থাকে শক্তিশালী করণের লক্ষে সরকার এই প্রকল্প হাতে নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট