1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে পিঠা উৎসব।

  • প্রকাশিত: বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৪৫৩ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

গ্রামীন পিঠাপুলির সাথে সবার পরিচয় ঘটাতে চাঁপাইনবাবগঞ্জে আনন্দ মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব-২০২৪। ১৭ জানুয়ারি (বুধবার) দিন ব্যাপি এই পিঠা উৎসবের আয়োজন করে নবাবগঞ্জ সরকারি কলেজ। সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে ফিতা কেটে এর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।
এসময় আব্দুল ওদুদ বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠাগুলো উদ্দ্যোক্তাদের মাধ্যমে শিক্ষার্থীরা দেখতে পেয়েছে। এটা ভালো একটা উদ্দ্যোগ। এমন উদ্দ্যোগ প্রতিটি প্রতিষ্ঠানে নেয়া উচিত।
এবিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ মোজাহারুল ইসলাম তরু বলেন, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য হচ্ছে নকশি কাঁথা। তবে ঐতিহ্যবাহি এই পিঠাগুলো গ্রাম বাংলার সামাজিক চিত্র তুলে ধরে যা এখন শহুরে পরিবেশেও বিরাজমান। আর তাই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এসব ঐতিহ্যবাহী পিঠা পুলির সঙ্গে বর্তমান প্রজন্মকে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আয়োজক ও উদ্দ্যোক্তাদের সাথে কুশল বিনিময় করেন। আর এসব পিঠার স্বাদ নিতে স্টলগুলোতে ছিলো দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
উল্লেখ্য, কলেজ প্রাঙ্গণে ৪০ টি স্টলে পাকন পিঠা, হৃদয়হরণ পিঠা, পাটিসপটা, মমপিঠা, তেল পিঠা, মাছপিঠা, দুদপিঠাসহ হরেক রকমের ও স্বাদের
পিঠার পসরা সাজিয়ে বসেন কলেজের শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট