1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে যুবদলের বিশাল যুব সমাবেশে নেতাকর্মীর ঢল।

  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৪১৯ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশাল যুব সমাবেশে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। ২৮ অক্টোবর (সোমবার) শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখা যুবদলের আয়োজনে যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাঃ শাহজাহান মিঞা। প্রধান বক্তা ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফ। পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক আবুল বাসার ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম শিমুল এর যৌথ সঞ্চালনায় এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার জাহান সেন্টু,

সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন চেয়ারম্যান, সাবেক যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম চেয়ারম্যান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সায়েমাসহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের দুঃসময়ে যুবদল সবসময় দেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে।
সমাবেশে সভাপতি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ বাবু বলেন, সৈরাচার হাসিনার পতন হয়েছে এখন দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। এজন্য বিএনপির সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান যুবদলের এই নেতা।
আলোচনা সভা শেষে সন্ধ্যার পর জাসাস নেতা বিশিষ্ট সুরকার ইথুন বাবু ও সিবা সানুর নেতৃত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন, দেশের খ্যাতিমান শিল্পী মৌসুমি চৌধুরীসহ স্থানীয় শিল্পীগোষ্ঠী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট