1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী 

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে সভাপতি মাসুম ও সম্পাদক জাফরুল নির্বাচিত।

  • প্রকাশিত: রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৬২৫ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক চাঁপাই দৃষ্টির সম্পাদক ও বিটিভির জেলা প্রতিনিধি এমরান ফারুক মাসুম এবং সাধারণ সম্পাদক পদে স্থানীয় সাপ্তাহিক সীমান্তের কাগজের সম্পাদক মোঃ জাফরুল আলম নির্বাচিত হয়েছেন। ২৪ জুন (শনিবার) বেলা ১১টায় প্রেসক্লাব কক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের আলমগীর কবির কামাল এর সভাপতিত্বে সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়া সহ-সভাপতি পদে হোসেন শাহনেওয়াজ (দৈনিক নবরাজ), সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ নাদিম হোসেন (এশিয়ান টিভি) ও কোষাধ্যক্ষ পদে মোহাঃ হারুন-অর-রশিদ (দৈনিক প্রভাত বেলা স্টাফ রিপোর্টার ও দি ডেইলি ট্রাইবুন্যাল জেলা প্রতিনিধি) পদে নির্বাচিত হয়েছেন। এদিকে নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাবের সভাপতি দৈনিক খবরের জেলা প্রতিনিধি আলমগীর কবির কামাল ও সাধারণ সম্পাদক দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম রঞ্জু এবং মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি সাবেক সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট