1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের কমিটি ঘোষনা।

  • প্রকাশিত: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭১৩ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটিতে সভাপতির দ্বায়িত্ব পেয়েছেন এ্যাড রবিউল ইসলাম রবু ও সাধারণ সম্পাদক হয়েছেন আসফাকুর রহমান রাসেল।

১০ সেপ্টেম্বর (রবিবার) সকালে চাঁপাইনবাবগঞ্জ টাউনক্লাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন, আওয়ামী মৎসজীবীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান।
সম্মেলনে প্রথম অধিবেশনে জেলা আওয়ামী মৎসজীবী লীগের যুগ্ম আহবায়ক মো: কামাল উদ্দিন এর সঞ্চালনায় এবং জেলা আহবায়ক কমিটির আহবায়ক রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান রহুল আমিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা.গোলাম রাব্বানীসহ অনান্যরা।
পরে দ্বিতীয় অধিবেশনে এ্যাডভোকেট রবিউল ইসলামকে সভাপতি ও আসফাকুর রহমান রাসেলকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট