1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬০৩ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার প্রতিনিধি সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে জেলা শহরের পাঠান পাড়ার স্বপ্নিল কমিউনিটি সেন্টারে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জামিউল হক সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. রাসেল মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কাজী মোখতার হোসাইন।

প্রতিনিধি সভায় বর্তমান সরকারের পদত্যাগ দাবি করে বক্তারা বলেন, আগামী দিনে সরকার পতন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপি কেন্দ্রীয় কমিটি যে আন্দোলন কর্মসূচির ডাক দিবে তাতে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত থাকতে হবে। একই সাথে আগামী ১৭ সেপ্টেম্বর রবিবার রাজশাহীর রোড মার্চ সফল করতে জেলার সকল নেতাকর্মীদের আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা। অন্যান্যদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান আবীর, সহ সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাত হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলাম পলাশসহ জেলার ৫ উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট