1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে দুই মাদ্রাসা শিক্ষকের মৃত্যু।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৮১৬ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে সাপের কামড়ে দুই মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। ৬ জুলাই (রবিবার) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পাবর্তীপুর ইউনিয়নের জিনারপুর এলাকার ইক’রা কওমী মডেল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষকদ্বয় হলেন রাজশাহী জেলার বাগমারা উপজেলার বিষ্ণুপাড়া গ্রামের জুবায়ের হোসেন (২৮) ও নওগাঁ জেলার পোরশা উপজেলার কাশিদাঁড়া গ্রামের রাশিদুল ইসলাম (৩৫)।

গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার দিবাগত রাতে শিক্ষকরা তাদের ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় দু’জনকে সাপে কামড় দেয়। পরে সহকর্মীরা দুই শিক্ষকের শরীর থেকে বিষ নামানোর জন্য গ্রামের একজন কবিরাজের কাছে নিয়ে যান।

কিন্তু তাদের শারীরিক পরিস্থিতির কোন উন্নতি না হওয়ায় পরে তাদের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাশিদুল ইসলাম মারা যান। স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অপর শিক্ষক জুবায়ের হোসেনের অবস্থারও অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জুবায়ের মারা যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট