1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল চট্টগ্রাম-১৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. সোলাইমান ফারুকী বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের শাহাদাত বার্ষিকী পালিত বিগত ১৭ বছর আওয়ামী লীগের নিরীহ ভাইয়েরা ভোট দিতে পারেননি-এরশাদ উল্লাহ সোনাইমুড়ীতে ২ গ্রামবাসীর সংঘর্ষ: দোকানপাট ভাংচুর-লুটপাট, অগ্নিসংযোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন,

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪২৫ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ইট ভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। ৩ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে শিবগঞ্জ উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শিমন ইসলাম ও সাদাব হোসেন, কয়লার দিয়াড় উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মশিদুল ইসলাম, উপর কয়লার দিয়াড় সরকারি প্রথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রাধান শিক্ষক মোশারফ হোসেন, কয়লা দিয়াড় গ্রিনভিউ কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক আব্দুর রহিম, কয়লা দিয়াড় সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদসহ দুই শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ৫০০ মিটারের মধ্যে গড়ে উঠেছে ৫টি ইট ভাটা। পাশেই রয়েছে সরকারি প্রথমিক বিদ্যালয়সহ ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান। তবুও একটি চক্র আরও ইট ভাটা নির্মাণ করছেন। এতে গ্রামীণ সড়ক ইট ভাটার মাটিতে নষ্ট হয়, ভাটার ধোয়ায় ফলদ বৃক্ষে ফল ধরছে না, ধান, পাট পেঁয়াজ সহ নানা ফসল ক্ষতিগ্রস্থ হচ্ছে। এছাড়া ছাত্র-ছাত্রীদের শারীরিক ক্ষতি হচ্ছে। দ্রুত ইট ভাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল-ইমরানকে স্মারকলিপি দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট