1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক সমাজের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৫৯০ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

ঈদ উপলক্ষে গরিব-অসহায় দুঃস্থ ও বিধবাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর শিক্ষক সমাজ (জশস)।
৯ এপ্রিল (মঙ্গলবার) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর বাজার মোড়ে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গরিব-অসহায় দুঃস্থ ও বিধবাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় শিক্ষক সমাজের সভাপতি অধ্যক্ষ মোবারক হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক শরিফুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সমাজসেবা সম্পাদক সহকারী শিক্ষক আসাদুজ্জামান এডু। এতে আরো বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির কোষাধ্যক্ষ সহকারী মৌলভী সাইদুর রহমান, সম্মানিত সদস্য মাসুম রেজা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক আব্দুল মতিন, সহকারী শিক্ষক শামিম রেজা, সহকারী শিক্ষক আকতারুজ্জামানসহ শিক্ষক সমাজের সদস্যরা। ঈদ সামগ্রী বিতরণকালে সংগঠনের সদস্যরা জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নিয়েছে তাদের প্রতিষ্ঠান। এসব অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।
ব্যক্তি উদ্যোগে এই প্রতিষ্ঠানটি প্রতি বছরই এমন আয়োজন করবে বলেও জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট