1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৮১৩ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। ২৬ জুলাই (বুধবার) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার আসামীর উপস্থিতিতে এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত শিক্ষক সৈবুর রহমান (৫৫) শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে। মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্র ও রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌশলী আইনজীবি এনামুল হক জানান, ২০২২ সালের ১৯ ফেব্রয়ারী রাত প্রায় সাড়ে ১১ টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাটের তরকারিপট্টির বায়তুল কোরআন একাডেমী (মাদ্রাসা)’র অধ্যায়নরত ১০ বছরের এক ছাত্রকে মাদ্রাসার একটি রুমে ডেকে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে শিক্ষক সৈবুর রহমান। এর আগেও ওই প্রতিষ্ঠানের আরো দুই ছাত্রকে একই কায়দায় বলাৎকার করে অভিযুক্ত শিক্ষক সৈবুর রহমান। বিষয়টি মাদ্রাসা সংলগ্ম দোকানদারদের মাঝে জানাজানি হলে, পরের দিন বলাৎকারের শিকার ওই ছাত্রের মামা আলম আলী বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুর বাশির ২০২২ সালের ১২ মার্চ আদালতে সৈবুর রহমানকে অভিযুক্ত করে অভিযোগ পত্র দাখিল করেন।

মামলার দীর্ঘ শুনানী ও স্বাক্ষগ্রহণ শেষে আদালতের বিচারক সৈবুর রহমানকে সশ্রম যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ বৎসরের কারাদন্ডাদেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট