1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৭০৭ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে বিদেশী মদসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‍্যাব-৫ রাজশাহীর একটি অপারেশন দল। ২৩ আগস্ট (শুক্রবার) বিকেল ৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন সুন্দরপুর ইউনিয়নের চন্দ্র নারায়নপুর গ্রামস্থ চন্দ্র নারায়নপুর মসজিদের সামনে শালহাটি ৮নং বাঁধ হইতে সুন্দরপুর বাগডাঙ্গাগামী পাঁকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযানে সদর উপজেলার বকরিপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে জিয়ারুল ইসলাম (৩২),

ও বাগডাঙ্গা (জোগানদার পাড়া) গ্রামের মৃত মনতাজ আললীর ছেলে কামরুল ইসলাম (৪৫)কে মাদক বহনের সময় ৪৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করে।
র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত আসামীদ্বয় একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত সময় মাদকের একটি বড় চালান অতিক্রম করবে। র‍্যাব এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত স্থানে গোপনে অবস্থান নিলে একটি ইজিবাইকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় ইজিবাইকের গতির প্রতিবন্ধকতা সৃষ্টি করে থামানো হয়। পরবর্তীতে এলাকার নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উক্ত ইজিবাইক তল্লাশি করে ৪৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট