1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী 

চাঁপাইনবাবগঞ্জে বিজয় টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

  • প্রকাশিত: শনিবার, ১ জুন, ২০২৪
  • ৩৭৭ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে বিজয় টিভির ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৩১ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি শিশু পরিবার (বালিকা) হল রুমে, সরকারি শিশু পরিবার (বালিকা) অর্ধশত এতিম ছাত্রীদের সাথে নিয়ে আলোচনা সভা, র‍্যালি ও কেক কেটে বিজয় টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

এতে স্বাগত বক্তব্য রাখেন, বিজয় টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নাদিম হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রুহুল আমিন।
অতিথিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ মোঃ গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু , বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর জুয়েল, দৈনিক ইত্তেফাকের শিবগঞ্জ প্রতিনিধি শফিকুল ইসলাম, শিবগঞ্জ গৌড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামসুন্নাহার সোহানা, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আসফাকুর রহমান রাসেল প্রমুখ। এছাড়া সরকারি শিশু পরিবার (বালিকা) অর্ধশত এতিম ছাত্রীসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলিকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট